Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস ও নেহরু পরিবারকে নিয়ে মন্তব্য, গ্রেপ্তার অভিনেত্রী

Updated :  Tuesday, December 17, 2019 7:15 AM

বলিউডের অভিনেত্রী ও মডেল পায়েল রোহতগিকে আটক করলো পুলিশ। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নেহেরু পরিবার সম্পর্কে কুমন্তব্যের অভিযোগ রয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে তাকে আট দিনের জেল হেফাজতে রাখা হবে এবং বুন্দির স্থানীয় একটি আদালতে বিচার হবে।

পায়েলের মতে, পুলিশ তাকে মোতিলাল নেহেরুর একটি ভিডিও তৈরি করার জন্যে গ্রেপ্তার করেছে। জানা গেছে কিছুদিন আগে তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন, যাতে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তার স্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন : ‘পোশাক দেখে বোঝা যাচ্ছে কারা হিংসা ছড়াচ্ছে’, পোশাক নিয়ে বিতর্কে জড়ালেন মোদী

এই মন্তব্যের জন্যে কংগ্রেস নেতা চর্মেশ শর্মা, পায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে এসেছেন তিনি। কেরলের গো হত্যা ও তিন তালাক ঘটনায় মন্তব্যের জেরে আলোচনার শীর্ষে উঠেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি পর্দার বাইরে আছেন।