Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুশান্তের মৃত্যু নিয়ে এবার বড় তথ্য সামনে আনলেন বন্ধু, জানুন কী বলেছেন

Updated :  Tuesday, July 7, 2020 1:13 PM

সুশান্তের সাথে অঙ্কিতার সম্পর্ক ছিল একেবারে নিখাদ। দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল দুজনের। সাথেই সেই সম্পর্ক ছিল মজবুত। তবে ২০১৬ সালে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। কিন্তু তারপরেই কেউ কাউকে ভোলেনি। সুশান্ত সবসময় অঙ্কিতাকে মিস করতেন। আবার অঙ্কিতাও তাঁকে খুব মিস করতেন। সবসময় সুশান্তের জন্য প্রার্থনা করতেন। ছবি মুক্তির সময় ও প্রার্থনা করতেন। এমনকি অঙ্কিতার বাড়ির গেটেও সুশান্তের নাম এখনও রয়েছে বলে জানিয়েছেন তাদের বন্ধু সন্দীপ সিং।

এবার অঙ্কিতাকে নিয়ে মন্তব্য করলেন তার বন্ধু আরতি সিং। তিনি  সুশান্ত খুব  ছিলেন। সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতার সাথে তিনি যোগাযোগ করেন। কিন্তু অঙ্কিতা এতটাই কষ্টে ছিলেন যে কথা বলার মত অবস্থায় ছিলেন না। তাই অঙ্কিতাকে নিজের মত করে থাকার জন্য ছেড়ে দেন তিনি।

প্রসঙ্গত, সুশান্ত মারা গিয়েছেন প্রায় দুই সপ্তাহের আগে। কিন্তু এখনও সোশ্যাল মিডিয়াতে তাঁকে নিয়ে জোরকদমে আলোচনা চলছে। তাঁর ফ্যানেরা মনে করছেন যে তাঁকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। তাই প্রয়াত অভিনেতার মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানাচ্ছেন তাঁর ফ্যানেরা। শুধু ফ্যান নয়, তদন্তের ভার সিবিআইকে তুলে দেবার জন্য পায়েল রোহতগি, রুপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমন ও দাবি করেছেন।