ব্যাঙ্কে কোনও জরুরি কাজ রয়েছে? তাহলে আর দেরি না করে দ্রুত সেরে ফেলুন। কারণ আগামী সপ্তাহে দেশজুড়ে টানা দু’দিন বন্ধ থাকতে চলেছে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মে মাসের চতুর্থ সপ্তাহে একাধিক দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে দেশের বিভিন্ন প্রান্তে। মাসের শুরুতেই আরবিআই মে মাসের ব্যাঙ্ক ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকা অনুযায়ী, মে মাসে মোট ১৩ দিন ব্যাঙ্কে ছুটি রয়েছে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় ও চতুর্থ শনিবার, রবিবার এবং বিভিন্ন রাজ্যের উৎসব ও বিশেষ দিবস উপলক্ষে আঞ্চলিক ছুটি।
আগামী সপ্তাহে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?
আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৩ মে শনিবার এবং ২৪ মে রবিবার টানা দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে গোটা দেশে।
- ২৩ মে, শনিবার — মাসের চতুর্থ শনিবার হওয়ায় সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৪ মে, রবিবার — সাপ্তাহিক ছুটির কারণে দেশের সব ব্যাঙ্কে পরিষেবা বন্ধ থাকবে।
তবে এই দু’দিন অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।
মে মাসে আর কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?
মে মাসের শেষদিকে আরও কয়েকদিন বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বিশেষ করে ঈদ এবং কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক শহরে ছুটি ঘোষণা করা হয়েছে।
২৬ মে — কাজি নজরুল ইসলামের জন্মদিন
এই উপলক্ষে কলকাতা-সহ দেশের কয়েকটি শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। যেসব শহরে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে সেগুলি হল:
- কলকাতা
- আহমেদাবাদ
- চণ্ডীগড়
- জয়পুর
- কোহিমা
২৭ মে — বকরি ইদ উপলক্ষে ব্যাঙ্ক ছুটি
বকরি ইদের কারণে দেশের একাধিক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তালিকায় রয়েছে:
- আগরতলা
- আহমেদাবাদ
- আইজল
- বেলাপুর
- বেঙ্গালুরু
- ভোপাল
- চণ্ডীগড়
- চেন্নাই
- দেরাদুন
- গুয়াহাটি
- হায়দরাবাদ
- ইম্ফল
- জম্মু
- কানপুর
- কোচি
- নয়াদিল্লি
- পানাজি
- পাটনা
- রায়পুর
- রাঁচি
২৮ মে — বকরি ইদের অতিরিক্ত ছুটি
২৮ মে জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।
গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
ব্যাঙ্ক বন্ধ থাকায় চেক ক্লিয়ারেন্স, নগদ জমা বা তোলা, ডিমান্ড ড্রাফট, পাসবই আপডেটের মতো পরিষেবায় সমস্যা হতে পারে। তাই আগেভাগেই গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যদিও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা আগের মতোই চালু থাকবে।








