Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করিমপুর বিজেপি প্রার্থী হেনস্তার প্রতিবাদে কৃষ্ণনগর,শান্তিপুর চাকদহ সহ জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

Updated :  Wednesday, November 27, 2019 9:08 AM

মলয় দে, নদীয়া : গতকাল করিমপুর বিধানসভা বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার কে হেনস্তার প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন জায়গার মতো নদীয়াতেও বিভিন্ন স্থানে সংঘটিত হলো বিক্ষোভ মিছিল। চাকদহ ভারতী সিনেমা হল এর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাকদহ থানার সামনে এসে শেষ হয়,উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মাননীয় সম্পাদক দেবাশীষ দে রাজ্য যুব মোর্চার সভাপতি ভাস্কার ঘোষ চাকদহ শহর মন্ডল বিজেপির সভাপতি প্রবীর হালদার ও অন্যান্য নেতৃবৃন্দ।

শান্তিপুর শহরে ডাকঘর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শান্তিপুর রেল স্টেশনে শেষ হয় বিক্ষোভ মিছিল।উপস্থিত ছিলেন নদিয়া জেলা দক্ষিন সহ-সভাপতি ও শান্তিপুর বিধানসভার আবহায়কক নিরঞ্জন বিশ্বাস, শান্তিপুর চার মন্ডল সভাপতি সুভাষ দেবনাথ আসিস যত নির্মল বিশ্বাস ও সুরেশ মজুমদার।