Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জানেন কত টাকার মালিক রাণু মণ্ডল?

Updated :  Monday, September 2, 2019 7:30 AM

রানাঘাট স্টেশন থেকে বলিউডে প্লেব্যাক সিঙ্গার। হ্যাঁ, রানাঘাট স্টেশনেই গান গাইতেন রাণু মণ্ডল। কিন্তু তাঁর ভাগ্যের চাকা এমন ভাবে ঘুরল যে আজ তিনি খ্যাতির চূড়ায়। তাঁর গান গাওয়ার এক ভিডিও সোশ্যাল মিডিয়াই এমন ভাইরাল হয় যে তাঁকে কয়েকদিনের মধ্যেই রানাঘাট স্টেশন থেকে মুম্বাই পৌঁছে দেয়। মুম্বইয়ে গিয়ে তিনি হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গেয়েছেন৷ কিন্তু হিমেশের সঙ্গে গান গাওয়ার জন্য কত পারিশ্রমিক দেওয়া হয়েছে রাণু মণ্ডলকে?.. এই বিষয়ে অতীন্দ্র চক্রবর্তী জানিয়েছেন, এই গান গাইবার জন্য রাণুদিকে ৭ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন হিমেশ রেশমিয়া৷

কিন্তু তিনি সেই টাকা তিনি নিতে চাননি। কারণ এত বড় সুযোগ পাওয়াই খুব বড় সম্মানের কথা৷ উল্লেখ্য, অতীন্দ্র চক্রবর্তীই সেই মানুষটি যিনি রাণু মণ্ডলের গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। এখন তিনি সর্বক্ষণ রাণুর পাশা রয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন যে সালমান খান রাণুকে ৫৫ লক্ষ টাকার ফ্ল্যাট দিয়েছে এমন খবরের কোনও ভিত্তিই নেই৷ সালমান খানের কাছ থেকে এমন কোনও প্রস্তাব আসেনি।