Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাউথ সিটিতে রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডুর তিনটি ফ্ল্যাট খালি করে দেওয়ার নির্দেশ দিল ইডি

Updated :  Friday, November 13, 2020 8:34 PM

কলকাতা: রোজভ্যালি কান্ডে নয়া মোড়। সাউথ সিটিতে রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুর তিনটি ফ্ল্যাট খালি করে দেওয়ার নির্দেশ দিল এনফর্সমেন্ট ডিরেক্টরেট। আজ, শুক্রবার গৌতম কুন্ডুর পরিবারকে নোটিশ দিয়ে সাউথ সিটির এই তিনটি ফ্ল্যাট উচ্ছেদ করার অর্থাৎ খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফ থেকে।

গৌতম কুন্ডুকে গ্রেফতার করার পর তার যাবতীয় সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। কিন্তু সাউথ সিটিতে থাকা এই তিনটি ফ্ল্যাট এবং বেশ কিছু অফিস এখনও পর্যন্ত ইডি দখল নিতে পারেনি। কিন্তু এবার যুদ্ধকালীন তৎপরতায় এই সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য নড়ে চড়ে বসেছেন ইডি আধিকারিকরা।

সাউথ সিটির এই তিনটি ফ্ল্যাটে গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডু এবং পরিবারের বাকি সদস্যরা থাকেন। কিন্তু আগামী বেশ কয়েক দিনের মধ্যে জরুরী ভিত্তিতে এই ফ্ল্যাট তিনটি খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি শহরের বেশ কয়েকটি জায়গায় গৌতম কুন্ডুর যে অফিসগুলি রয়েছে, সেগুলিকেও বাজেয়াপ্ত করার পথে এগোচ্ছে ইডি, এমনটা জানা গিয়েছে।