Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রিয়াকে উপযুক্ত জবাব দিল সুশান্তের শেষ ছবির নায়িকা, বললেন এই কথা

Updated :  Tuesday, September 1, 2020 2:34 PM

দিন কয়েক আগেই একটি সংবাদ মাধ্যমের কাছে সুশান্ত মামলা নিয়ে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন রিয়া চক্রবর্তী। এই সাক্ষাৎকারেই কখনো তাঁকে দেখা গেছে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার উপর নিশানা করতে, আবার কখনো সুশান্তের পরিবারের উপর, আবার সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’র নায়িকা সঞ্জনা সাংঘির উপরেও আরোপ লাগান রিয়া।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সঞ্জনা। তিনি পরিষ্কার ভাবে জানান, তিনি আগেই এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। তাঁর বক্তব্য,’সত্যি বলতে একজন মহিলা হিসেবে আমি বিষয়টি নিয়ে আগে অনেক কিছুই বলেছি। আমি আবার এই কথাগুলোকে এন্টারটেন করতে চাই না। ২৫ টারও বেশি সাক্ষাৎকারে আমি এ ব্যাপারে কথা বলেছি। এ ছাড়া এই নিয়ে বলার মত আমার কাছে আর কিছু নেই।’

উল্লেখ্য, সুশান্তের বিরুদ্ধে ওঠা সঞ্জনার শ্লীলতাহানির বিষয়ে প্রায় দেড় মাস পর মুখ খোলেন সঞ্জনা নিজে। এ বিষয়ে সঞ্জনা জানিয়েছিলেন, সেই সময় বিদেশে থাকার দরুন বিষয়টি নিয়ে কোনো আপডেট তাঁর কাছে ছিল না। যদিও সুশান্তের বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ ভিত্তিহীন বলেই প্রমাণিত হয়েছিল।