Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভোটের আগেই হুমকি, ডোনাল্ড ট্রাম্পের অফিসে এল বিষ ভর্তি চিঠি

Updated :  Sunday, September 20, 2020 5:14 PM

আমেরিকাঃ ভয়ঙ্কর এক বিষ রিসিন যার সংস্পর্শে এলেই মৃত্যু নিশ্চিত এবার সেই বিষ পাঠানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে। একটি চিঠির সঙ্গেই খামে  মুড়ে পাঠানো হয়েছিল ওই ভয়ঙ্কর বিষ। কিন্তু কে বা কারা এই কাজ করেছে তা জানা এখনো সম্ভব হয়নি।  কয়েক হাজার চিঠি হোয়াইট হাউসে আসে, তার মধ্যে মাত্র কয়েকটা চিঠিই পৌঁছয় প্রেসিডেন্ট এর টেবিলে।

শনিবার সেই বিষ ভর্তি খাম পৌঁছয় হোয়াইট হাউসে। তাই প্রতিদিনের মতোন চিঠি পরীক্ষা করার সময় এদিনও জানার পর ওই চিঠি পাঠানো হয়নি মার্কিন প্রেসিডেন্টকে। চিঠি পাওয়ার আগেই তা পরীক্ষাগারে পাঠানো হয়। প্রসঙ্গত, রিসিন নামক বিষ সাধারণত বিশ্বের ভয়ানক জঙ্গি সংগঠনগুলি করে। রিসিন এর মতো বিষ প্রয়েগে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই মানুষ মারা যায়। জঙ্গিরা পাউডার, গুলি, অ্যাসিড-এর মাধ্যমে টার্গেট করে মানুষের উপর এই বিষ প্রয়োগ করে থাকে।

ইতিমধ্যে ইউএস সিক্রেট সার্ভিস ও ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিসকে এই ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে। জানা গিয়েছে কানাডা থেকেই পাঠানো হয়েছে এই বিষ। নভেম্বর মাসেই নির্বাচন, জোরকদমে চলছে ডেমোকক্র্যাট আর  রিপাবলিকানদের প্রস্তুতি।

জো বিডেনের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা হয়েছে ৷ কিন্তু একের পর এক ঘটনার জন্য বার বার শিরোনামে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তার মাঝেই বিতর্ক যেন আর পিছুই ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। আর এবার এসবের মাঝে হত্যা করার মতোন হুমকি পেলেন মার্কিন প্রেসিডেন্ট।