Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের বাড়ল সোনার দাম, টানা দুই দিন দাম বাড়ল সোনার

Updated :  Sunday, January 26, 2020 6:16 PM

আবার বাড়লো সোনার দাম। বেশ কয়েকদিন টানা কম থাকার পর আবার বাড়লো সোনার দাম। এই নিয়ে পরপর দুদিন বাড়লো সোনার দাম। সারাদেশের পাশাপাশি কলকাতাতেও বেড়েছে সোনার দাম। গতকালের তুলনায় ০.২ শতাংশ দাম বেড়ে যায় ২২ ক্যারেট সোনার দাম হয়েছে প্রতি ১০ গ্রামে ৪০,৩৫৫ টাকা।

গতকালের দাম যেখানে ছিল প্রতি ১০ গ্রামে ৩৯,৪৬০ টাকা সেখানে আজ অনেকটাই বেড়েছে সোনার দাম। সোনার দামের পাশাপাশি রুপোর দামও বেড়েছে অনেকটাই। রুপোর দাম গতদিনের তুলনায় ১.২ শতাংশ বেড়ে হয়েছে ৪৬,৯৭০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন : ‘আমি মুসলমান, আমার স্ত্রী হিন্দু এবং আমার বাচ্চারা হিন্দুস্তান’, প্রজাতন্ত্র দিবসে বললেন শাহরুখ খান

বিয়ের মরসুমে এই ভাবে প্রতিদিন দাম বেড়ে চলায় সাধারণ মানুষ যে যথেষ্টই সমস্যার মধ্যে পড়বে সেকথা বলাই বাহুল্য। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই সমস্যার মধ্যে পড়েছেন এভাবে প্রতিনিয়ত সোনার দাম বেড়ে চলায়।