Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gold Price Update: বুধবার কততে বিকোচ্ছে মহামূল্যবান হলুদ ধাতু? রইলো সোনা ও রুপার সর্বশেষ রেট

Updated :  Wednesday, February 22, 2023 4:30 PM

চলতি বছরের শুরু থেকেই ব্যাপক দাম ওঠানামা করছে সোনা ও রুপোর। বিশেষ করে বিয়ের মরশুমে সোনার এমন দাম দেখে মুখ থেকে হাসি উড়েছে মধ্যবিত্তদের। জানুয়ারি মাসের শেষ দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল স্বর্ণ ব্যবসায়ীদের। গতকাল মঙ্গলবার সামান্য দাম কমেছিল সোনার। বুধবারও সেই স্বস্তি কিছুটা বজায় থাকল। বুধবার দাম বাড়েনি সোনার। তবে এদিন কমেনিও সোনার দর। আজকে সোনা ও রুপোর দর কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অনুযায়ী, আজ বুধবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২ হাজার টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৭৩০ টাকা। তবে এদিন দাম বাড়ল রুপোর। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ৩০০ টাকা। ১ কেজি রূপো আজ বিক্রি হচ্ছে ৬৮,৮০০ টাকায়।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।