Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gold Price Today: সোনার দামের পরিবর্তন, কেনার আগে চেক করুন

Updated :  Sunday, February 4, 2024 12:07 PM

নতুন বছরের শুরুতে দেশজুড়ে বিয়ের মরসুম চলছে। এই সময় সোনার চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই সোনার দামেও দেখা যায় উঠানামা। তাই আপনি যদি আজ সোনা কিনতে চান, তাহলে অবশ্যই আপনার শহরে সোনার সর্বশেষ রেট সমন্ধে আপনার জানা উচিত। আজ ৪ ফেব্রুয়ারি, ২০২৪ এ দেশের রাজধানী শহর দিল্লিতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৮,৪৫০ টাকা। অন্যদিকে সমপরিমাণ ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,৭৫০ টাকা। সোনার দাম সর্বোচ্চ এর তুলনায় কম থাকলেও দৈনন্দিন দামের পারদ উঠানামা করা অব্যাহত রয়েছে।

অন্যদিকে আজ কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৮,৩০০ টাকা। অন্যদিকে সমপরিমাণ ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,৬০০ টাকা। স্বপ্ননগরী মুম্বাইতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৮,৩০০ টাকা। অন্যদিকে সমপরিমাণ ২৪ ক্যারেট সোনার দাম ৬৩,৬০০ টাকা। আসলে সোনার দাম নির্ভর করে বিভিন্ন কারণের উপর যেমন আন্তর্জাতিক বাজার, মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য, চাহিদা এবং সরবরাহ ইত্যাদি। বর্তমানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল থাকায় দেশীয় বাজারে ও তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা প্রায় ৯১ শতাংশ খাঁটি। ২২ ক্যারেট সোনায় ৯% অন্যান্য ধাতু যেমন তামা, রূপা, দস্তা মিশিয়ে গহনা তৈরি করা হয়। যদিও ২৪ ক্যারেট সোনা বিলাসবহুল, এটি গহনা হিসাবে তৈরি করা যায় না।

বিশেষজ্ঞরা মনে করছেন আর কিছুদিনের মধ্যেই সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে। এই বছরের মধ্যেই সোনার দাম ৬৪ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। তাই আপনি যদি সোনা কিনতে চান তাহলে এখন থেকেই কিনে রাখলে অনেকটা লাভবান হবেন। আপনি যদি দেশের বুলিয়ন মার্কেটে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে ঘরে বসেই জানতে পারবেন সোনার বর্তমান রেট সম্পর্কে। এর জন্য আপনাকে 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে হবে। কিছুক্ষণ পর আপনার ফোনে মেসেজ আসবে। এতে আপনি সহজেই সোনার সর্বশেষ রেট চেক করতে পারবেন।