Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হায়দ্রাবাদ উদ্ধার আরও একটি দগ্ধ দেহ

Updated :  Saturday, November 30, 2019 9:58 AM

হায়দ্রাবাদ : পশু চিকিৎসক কে ধর্ষণ করে খুন করার পরে সেই জায়গা থেকে পাওয়া গেল আরো এক মহিলার অগ্নিদগ্ধ দেহ। একই জায়গায় দুটি দেহ পড়ে ছিল, তবে দ্বিতীয় দেহটি মহিলা কে শনাক্ত করা যায়নি। আয়াপ্পা ভক্তরা দেহটি জ্বলতে দেখে শাদ নগর থানার চতন পল্লীর আন্ডারপাস এ মহিলা চিকিৎসকের দেহ মিলেছিল, সেইখানেই দুটি দেহ পাওয়া যায়।

পুলিশ কমিশনার অশোক কুমার গৌড় জানান পথচারীরা ওই মহিলাকে জ্বলতে দেখেন এবং তারপর সাথে সাথে তারা পুলিশকে জানান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তদন্ত শুরু করে আর ওই মহিলার দেহটিকে হাসপাতালে পাঠানো হয়। তবে এটি আত্মহত্যা না খুন এখনো জানা যায়নি। সেটি জানার জন্য তদন্ত চলছে।