Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দশমীতে খারাপ খবর! রাজ্যে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে তলিয়ে গেল বিসর্জনকারী!

Updated :  Wednesday, October 9, 2019 1:57 PM

চারদিনের পুজোর আনন্দে ইতি টেনে মায়ের ছিল বাড়ি যাওয়ার পালা।মায়ের চলে যাওয়ায় চারিদিকে যখন বিষাদে পূর্ণ তারই মাঝে এলো খারাপ খবর ।প্রতিমা বিসর্জন করতে গিয়ে নদীতে তলিয়ে গেলো কয়েকজন ।

দশমীর রাত্রে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে রাজস্থানের ধোলপুর জেলায় পার্বতী নদীতে ডুবে মৃত্যু হল ১০ জনের। এই ঘটনার পরেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দল দেহ তল্লাশিতে নদীতে নামে। এখনও পর্যন্ত ৭ টি দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।তবে বাকিদের খোঁজ এখনও পাওয়া যায় নি। মৃতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এক লক্ষ করে টাকা দেওয়ার ঘোষণা করা হয়। এর পাশাপাশি মধ্যপ্রদেশেও এমন ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের ।