Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jio Recharge Plan: ডেটা শেষ হলেও বন্ধ হবে না ইন্টারনেট, জিও-র এই প্ল্যানে হবে শুধুই লাভ

Updated :  Tuesday, May 14, 2024 5:18 PM

বর্তমানে ভারতে সবথেকে বড় টেলিকম সংস্থার নাম রিলায়েন্স জিও (Reliance Jio)। সর্বাধিক মানুষ এই সংস্থার পরিষেবার গ্রাহক। তাই গ্রাহক ধরে রাখতে এবং সংখ্যা আরও বাড়াতে নিত্য নতুন রিচার্জ প্ল্যান এনে হাজির করে জিও। বিভিন্ন ধরণের এবং বিভিন্ন মানের রিচার্জ প্ল্যান থাকায় এত বেশি সংখ্যক মানুষ যুক্ত হতে থাকেন জিওর সঙ্গে। ৫জি ডেটার সঙ্গে আনলিমিটেড কলিং, এসএমএস সহ আরো নানান আকর্ষণীয় সুবিধা দিয়ে থাকে জিওর প্ল্যান গুলি। এবার এমন একটি প্ল্যান নিয়ে আসা হয়েছে জিওর তরফে যেটিতে ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট পরিষেবা বন্ধ হবে না।

বিভিন্ন মানের রিচার্জ প্ল্যান উপলব্ধ রয়েছে জিও তে, যেগুলির মাধ্যমে ভিন্ন ভিন্ন সুবিধা পেয়ে থাকে গ্রাহকরা। অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় কম দামে রিচার্জ প্ল্যানের সুবিধা দেওয়ায় বহু মানুষই জিওর পরিষেবা গ্রহণ করে থাকেন। এই প্রতিবেদনে জিওর এমনই একটি প্ল্যানের ব্যাপারে আলোচনা করা হবে যেটি দামেও যেমন কম, তেমনই এটিতে রয়েছে এক বিশেষ সুবিধা। ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও ইন্টারনেট পরিষেবা বন্ধ হবে না।

এই রিচার্জ প্ল্যানে সংস্থার তরফে আনলিমিটেড কলিং, ৪২ জিবি আনলিমিটেড ডেটা, দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা দিয়ে থাকে। মাত্র ২৩৯ টাকার এই রিচার্জ প্ল্যান টির মেয়াদ ২৮ দিনের। অর্থাৎ এক মাসের জন্য আনলিমিটেড ডেটার সঙ্গে আরও একাধিক সুবিধা দিয়ে থাকে জিও। পাশাপাশি এই রিচার্জ প্ল্যানের সঙ্গে বিনামূল্যে আনলিমিটেড ৫জি ডেটাও পাওয়া যায়।

জিওর ৬৬৬ টাকার রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের জন্য ১২৬ জিবি আনলিমিটেড ডেটা, আনলিমিটেড কলিং এর সঙ্গে দৈনিক ১০০ টি এসএমএস এর সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটাও পাওয়া যায় বিনামূল্যে। সেই সঙ্গে জিও সিনেমার সাবস্ক্রিপশনও পাওয়া যায়। ৭৪৯ দিনের রিচার্জ প্ল্যানে ৯০ দিনের জন্য দৈনিক ২ জিবি আনলিমিটেড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এর সঙ্গে দৈনিক ১০০ টি এসএমএস ও পাওয়া যায়। বিনামূল্যে ৫জি ডেটার সঙ্গে জিও অ্যাপগুলির সুবিধাও পেয়ে থাকে গ্রাহক।