Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কন্যাদের জন্য বিরাট সুখবর, ২৫,০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার

Updated :  Thursday, January 11, 2024 9:44 AM

ভারতীয় তরুণীদের জন্য “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের অধীনে “লাডলি বেহন” স্কিমের সূচনাও করেছে কেন্দ্রীয় সরকার। যে পরিকল্পনা গুলির মাধ্যমে বর্তমানে কোটি কোটি মানুষ সুবিধা গ্রহণ করছে। তবে এবার কেন্দ্রীয় সরকার নয় বরং কন্যাদের জন্য বিশেষ যোজনা চালু করেছে রাজ্য সরকার। পড়াশোনার জন্য রাজ্যের প্রত্যেকটি কন্যাকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য যে বিশেষ পরিকল্পনার কথা জানাতে চলেছি, সেটি গ্রহণ করেছে উত্তর প্রদেশ সরকার। এবার সরকারের তরফ থেকে “সুমমঙ্গলা” যোজনার অধীনে রাজ্যের মহিলা এবং তরুণীদের ভবিষ্যৎ উন্নতির পরিকল্পনা গ্রহণ করেছে যোগী সরকার। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই যোজনার অধীনে একজন তরুণী সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত অর্থ সাহায্য পাবে।

কন্যারা কিভাবে এই অর্থ সুবিধা পাবেন?

কন্যার বয়স এক বছর হলে ২,০০০ টাকা, কন্যা যখন প্রথম শ্রেণীতে যাবে তখন ৩,০০০ টাকা, কন্যা যখন ৬ষ্ঠ শ্রেণীতে যাবে তখন ৩,০০০ টাকা, কন্যা যখন ৯ম শ্রেণীতে যাবে তখন ৫,০০০ টাকা এবং কখন মেয়ে গ্রাজুয়েশনে যাবে তখন ৭,০০০ টাকা প্রদান করবে যোগী আদিত্যনাথের সরকার।

কারা এবং কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন?

সুমঙ্গলা যোজনার সুবিধা পেতে হলে অবশ্যই উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। একমাত্র তবেই এই বিশেষ পরিকল্পনায় আবেদন করতে পারবে মেয়েরা। পাশাপাশি, একটি পরিবার থেকে সর্বোচ্চ দুইজন এই স্কিমের সুবিধা পাবেন। এই বিশেষ পরিকল্পনার সুবিধা পেতে হলে, প্রথমে আবেদনকারীকে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। sky.up.gov.in ওয়েব সাইটে গিয়ে সিটিজেন সার্ভিসের নির্ধারিত পোর্টালে গিয়ে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ এবং প্রয়োজনীয় নথি প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট সময় পর পর এই প্রকল্পের সুবিধা পাবেন উপভোগতারা। তবে নির্দিষ্ট সময় পর পর ব্যাংকে KYC আপডেট করাতে হবে সুবিধাভোগীদের।