Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খারাপ রুটি বানানোয় বোনকে চুুলের মুটি ধরে মারলেন কার্তিক, ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

Updated :  Thursday, April 23, 2020 10:24 PM

কৌশিক পোল্ল্যে: তার অপরাধ ছিল ভালো রুটি না বানাতে পারা, যে কারনে একেবারে চুলের মুটি ধরে ঘুরিয়ে দিলেন দাদা। এমনই একটি ভিডিও সদ্য দেখা গিয়েছে বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানের ওয়ালে। এরকম বিরূপ ঘটনায় স্বভাবতই চটে গিয়েছেন নেটিজেনরা। তবে এর পিছনে সত্য ঘটনাটি কি! চলুন জেনে নেওয়া যাক।

প্রায়শই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নানান মজার ভিডিও পোস্ট করেন কার্তিক, যা দেখে রীতিমতো উপভোগ করেন তার ভক্তরা। কিন্তু এবার ঘটল এক অন্য কান্ড। ফানি ভিডিও পোস্ট করে দর্শকদের হাসাতে গিয়ে হিতে বিপরীত হয়ে যাবে এমনটা বোধহয় বুঝতেই পারেননি কার্তিক।

মজাচ্ছলে তারা একটি ভিডিও শ্যুট করেন, যেখানে দেখা যাচ্ছে কার্তিককে রুটি বানিয়ে খাওয়াচ্ছেন তার বোন, কিন্ত সে রুটি পছন্দ না হওয়ায় বোনের চুলের মুটি ধরে তাকে বাইরে ফেলে দিচ্ছেন তিনি। মজাদার অ্যাক্টটি অভিনেতা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এরপরই নানা তির্যক মন্তব্য আসতে শুরু করে এই ভিডিয়োকে কেন্দ্র করে।

কিছুজন এটিকে মজাচ্ছলে গ্রহন করলেও বেশিরভাগ ইউজারই এর বিরোধিতা করেছেন। নেটিজেনদের বক্তব্য, “মজাচ্ছলে হলেও, এরকম হিংসাত্মক ঘটনা নিয়ে ভিডিও পোস্ট করা উচিৎ হয়নি”। তারা আরও জানান বর্তমানে সবাই যখন লকডাউনে গৃহবন্দি তখন এই ধরনের ঘটনা ডোমেস্টিক ভায়োলেন্সকে পশ্রয় দেয়, যা একেবারেই কাম্য নয়।

চলতে থাকা বিতর্কের জেরে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেন কার্তিক, কিন্তু ততক্ষনে যা হবার তা হয়ে গিয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ নেটাগরিকরা কার্তিককে নিয়ে সোশ্যালে নানান সমালোচনা শুরু করেন। যদিও এবিষয়ে অভিনেতার তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।

ডিলিট করে দেওয়া ভিডিয়োটি আমরা ‘বলিউড নাও’এর তরফ থেকে সংগ্রহ করেছি। আপনারও চাইলে দেখে নিতে পারেন সেই ভিডিও, নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।