Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মদ খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের ঘটনা খোদ কলকাতায়, গ্রেপ্তার চার

Updated :  Friday, February 7, 2020 10:16 PM

ফের ধর্ষণের ঘটনা খোদ কলকাতায়। অভিযোগ বেহালার পর্নশ্রী এলাকার এক ১২ বছরের সপ্তম শ্রেণীর কিশোরীকে মদ খাইয়ে ধর্ষণ করে চার যুবক। পুলিশ গ্রেপ্তার করেছে ওই চার অভিযুক্ত যুবককে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর বাবা একটি নিখোঁজ ডায়রি করেন থানায়। কিশোরীর বাবা পুলিশকে জানিয়েছিলেন, তাঁর মেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার নাম করে বেরোলেও আর বাড়ি ফেরেনি।

তারপর শুক্রবার সকালে ওই কিশোরী নিজে থেকেই থানায় এসে বয়ান দেয়। পুলিশের কাছে ওই কিশোরী অভিযোগ করে চার যুবক তাকে মদ খাইয়ে গণধর্ষণ করেছে। ওই কিশোরী পুলিশকে জানিয়েছিল, বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল, সেখান থেকে তার বন্ধুর তাকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানেই বাকি তিনজন উপস্থিত ছিল।

আরও পড়ুন : মিছিল ঘিরে ব্যাপক ধুন্ধুমার, আটক কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়

তারা তাকে জোর করে মদ খাওয়ায়, মদ খেয়ে বেহুশ হয়ে গেলে তাকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে ওই কিশোরী। অভিযোগ পেয়ে পুলিশ পকসো আইনের ভিত্তিতে অমরজিৎ চৌপাল, মনোজ শর্মা, বিকাশ মল্লিক এবং ঋত্ত্বিক রাম না