বাংলার মহিলাদের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের নতুন জল্পনা। শোনা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় ভাতা বাড়ানো হতে পারে। দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে ফিসফাস চলছিল, এবার সেই খবর আরও জোরালো হচ্ছে। নির্বাচনের আগে এই বাড়তি অর্থসাহায্য কার্যকর হলে উপকৃত হবেন লাখো মহিলা।
বর্তমানে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা পান। অন্যদিকে, তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলাদের জন্য ভাতার পরিমাণ ১,২০০ টাকা। নতুন তথ্য অনুযায়ী, এই ভাতা এক ধাক্কায় বাড়িয়ে ২,১০০ টাকা পর্যন্ত করা হতে পারে। তবে এই বাড়তি টাকা সকলেই পাবেন না।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকলেই মহিলারা এই ভাতা বৃদ্ধির সুবিধা পাবেন। বলা হয়েছে, যেসব মহিলাদের বার্ষিক আয় ২,১০০ টাকার নিচে, শুধুমাত্র তারাই অতিরিক্ত এই টাকার যোগ্য হবেন। এ জন্য অবশ্যই ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিপত্র দেওয়া হলে আবেদনকারীদের ভাতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হতে পারে।
রাজ্যের মহিলাদের একাংশ মনে করছেন, এই প্রকল্পের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নির্বাচনী কৌশলের অংশ হতে পারে। কারণ, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ভোটারদের খুশি করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও সরকারিভাবে এখনো কোনও ঘোষণা হয়নি।
গ্রাম থেকে শহর— সর্বত্রই মহিলারা এই খবরে আশার আলো দেখছেন। অনেকে বলছেন, সংসারের খরচ সামলাতে প্রতি মাসে কিছুটা হলেও স্বস্তি মিলবে। বিশেষত গৃহিণীরা এই অর্থ দিয়ে নিজেদের প্রয়োজনীয় খরচের অংশ সামলাতে পারবেন।














