Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাধুরী-সরোজ জুটি মানেই হিট, ভাইরাল ‘এক দো তিন’-এ মাধুরীর নাচ, দেখুন

Updated :  Friday, July 3, 2020 1:12 PM

বলিউডের কিংবদন্তী কোরিওগ্রাফার সরোজ খানের মৃত্যুর পর ফের আরেকবার ভাইরাল হল তাঁর কোরিওগ্রাফ করা ‘তেজাব ‘ ছবির সেই বিখ্যাত নাচ ‘এক দো তিন’! সেই ছবিই এই নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন সারা দেশ। আর সেই নাচ ফের ৩১ বছর পর মাধুরী দীক্ষিত নাচলেন। আর তাঁর সেই নাচের ভিডিও আরেকবার ভাইরাল হয়েছে। সরোজ খানের বিভিন্ন নাচে ছিলেন মাধুরী। সেই কোরিওগ্রাফির জাদুতে কামাল হল সবাই।

মাধুরী-সরোজ জুটি মানেই তা সবসময় হিট। তাদের একসাথে কাজ মানেই তা সবসময় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। তার এভাবে চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করলেন এই অভিনেত্রী। কারণ, সরোজ শুধু মাধুরীর গুরুজিই ছিলেন না, ছিলেন বন্ধুও৷ অন্যদিকে মাধুরীর জনপ্রিয়তার পিছনে অবশ্যই সরোজের অবদানও থাকবে৷ তার কারণেই একের পর এক নাচে নিজেকে মেলে ধরতে পেরেছেন মাধুরী।

আজ ভোররাতে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা যান। ১৭ জুন থেকে মুম্বইয়ের বান্দ্রার গুরুনানক হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর করোনা পরীক্ষাও করা হয়। তবে সেই রিপোর্ট নেগেটিভ আসে। তাঁর স্বামী, পুত্র ও ২ মেয়ে আছে। আজই এই বিখ্যাত তারকার শেষকৃত্য হবে।  তার মৃত্যুতে গভীর শোকাহত বলিউড তারকা মাধুরী দীক্ষিত। আজ এই বিষয়ে তিনি ট্যুইট করে বলেন, “বলিউডের সরোজ বিয়োগে আমি বিধ্বস্ত৷ আমি চিরকাল ওনার প্রতি কৃতজ্ঞ থাকব৷ একজন ভালো মানুষকে হারালাম আমরা৷ আমি তোমায় মিস করব, আমার সমবেদনা রইলো ওনার পরিবারের জন্য।”