Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জিয়া খানের সঙ্গে ঘনিষ্ঠতার ভিডিও ফাঁস, পুরনো ভিডিও ভাইরাল

Updated :  Saturday, August 22, 2020 11:06 PM

সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তীর পাশাপাশি বিতর্ক পিছু ছাড়ছে না মহেশ ভাটকে নিয়েও। নেপোটিজম এর গড ফাদার হিসেবে নাম জড়িয়েছে এই পরিচালকের ইতিমধ্যে। পাশাপাশি দিনকয়েক আগেই উঠে এসেছে মহেশ ভাটের সঙ্গে রিয়ার হোয়াটসাপ চ্যাট, যা থেকে স্পষ্ট হয় রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্কের বিচ্ছেদের পিছনে মদত ছিল মহেশেরই। এর মধ্যে অভিনেত্রী জিয়া খানের সঙ্গে পুরোনো একটি ভাইরাল ভিডিওতে মহেশ ভাটকে নিয়ে আবার মাথাচারা দিল বিতর্ক।

ভিডিওতে মহেশ ভাটকে খুব চটুল ভঙ্গিতে ঘনিষ্ঠ ভাবে জড়িয়ে ধরে বসে থাকতে দেখা যাচ্ছে জিয়া খানকে। দুজনে হেসে কোনো কথাবার্তাও বলছেন, তবে অস্পষ্ট। ভিডিওটি কবেকার, তাও এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, অভিনেত্রী জিয়া খানকে ২০১৩ সালে রহস্যজনক ভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। সুইসাইড বলে দাবি করা হলেও চক্রান্ত করে মেরে ফেলার অভিযোগে জড়ায় সুরজ পঞ্চলীর নাম। কিছুদিন পূর্বে এই ঘটনা নিয়েও মহেশ ভাটের নামে বিস্ফোরক অভিযোগ আনেন জিয়ার মা। জিয়ার শেষকৃত্যের সময়ে মহেশ ভাটকে তিনি মেয়েকে খুন করা হয়েছে বলে জানালে ক্রুদ্ধ হয়ে ওঠেন মহেশ। তিনি নাকি জিয়ার মাকে হুমকি দিয়ে চুপ থাকতে বলেন।

সোশ্যাল মিডিয়ায় চলা তুমুল রোষের মাঝে তাঁর পরিচালিত সড়ক ২ ছবির রিমেক ডিসলাইকের খাতায় বিশ্ব রেকর্ড করে ইতিমধ্যে মুখ পুড়িয়েছে মহেশের।