Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BIG NEWS: কালীপুজোর আগেই প্রকাশ পাবে মমতার গান, গভীর উল্লাসে রাজ্যবাসী

Updated :  Wednesday, October 16, 2019 7:45 PM

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর যে কত গুন তা সম্বন্ধে বাংলার মানুষ অনেকটাই পরিচিত। তিনি একধারে যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যদিকে একজন ভালো চিত্রশিল্পী, লেখিকা। তার এত গুণের জন্য বাংলার মানুষের কাছে আলাদাই একটা সম্মান রয়েছে।

আজ, বুধবার মুখ্যমন্ত্রীর কথা ও সুরে প্রকাশ হল ৭ টি গান সম্বলিত পুজো অ্যালবাম ‘মাটি’। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফেইসবুকে সমস্ত গান দিয়েছেন। গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, লোপামুদ্রা মৈত্র, জোজো, রূপঙ্কর, মনোময় ভট্টাচার্য, সান্তনু রায় চৌধুরীর মতো বিখ্যাত সঙ্গীত শিল্পীরা। মমতার লেখা একটি গান হল, ‘গানে গানে সুরে সুরে সব কালিমা কলুষতা ধুয়ে মুছে যাক, ধ্বনিত হোক জীবনের জয়গান।’