Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি, বাধ্যতামূলক করা হল অংশগ্রহণ

Updated :  Monday, June 15, 2026 10:16 AM

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে সমস্ত সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে বলে বিশেষ নির্দেশিকা জারি হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক ও আউটসোর্স কর্মীদের নির্দিষ্ট সময়ে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ২১ জুন সকাল ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত রাজ্যের বিভিন্ন সরকারি দফতর, রেড রোড এবং মিলন মেলা প্রাঙ্গণে যোগাভ্যাসের আয়োজন করা হবে। কর্মীদের সেখানে উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু সরকারি কর্মীরাই নন, রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালন করতে বলা হয়েছে। প্রশাসনের মতে, সুস্থ জীবনযাপন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠান কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। এই উপলক্ষে রাজ্যজুড়ে একাধিক বিশেষ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দফতরে যোগাভ্যাস ও সচেতনতা কর্মসূচি চলবে। কলকাতার গঙ্গাবক্ষেও বৃহৎ পরিসরে যোগাভ্যাসের আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে খবর। আন্তর্জাতিক যোগ দিবসকে স্মরণীয় করে তুলতেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ।