Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক, তদন্তে পুলিশ

Updated :  Tuesday, September 29, 2020 10:52 AM

বারুইপুর: রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধারের ঘটনা সম্প্রতি ঘটছে। আর এবার এমন একটি ঘটনা ঘটল বারুইপুরে। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশকর্মীরা অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বারুইপুর থেকে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় এক যুবককে। তার নাম আলাউদ্দিন লস্কর। এসআই লক্ষীকান্ত বিশ্বাসের নেতৃত্বে এই গোপন অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।

সোমবার সন্ধ্যায় বারুইপুরের ফুলতলা এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে। ধৃতের কাছ থেকে ছ’টি বন্দুক, নগদ প্রায় 30 হাজার টাকা, একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। সূত্রের খবর, জয়নগরের বাকচি গোবিন্দপুরের বাসিন্দা ওই ধৃত যুবক। সে নাকি অস্ত্র বিক্রি করার জন্যই বারুইপুরে এসেছিল বলে জানা গিয়েছে।

আজ, মঙ্গলবার ধৃত যুবকের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। সেখানে তাকে জেরা করা হবে। এমনকি এই দফায় দফায় জেরার মাধ্যমে জানার চেষ্টা করা হবে সেই অস্ত্র বিক্রির পেছনে কোনও বড় মাথার হাত আছে কিনা, কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।