Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BIG NEWS: প্রত্যেক পরিবারকে ৫.৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মোদী সরকারের!

Updated :  Thursday, October 10, 2019 6:32 PM

বড় ঘোষণা! দীপাবলীর আগেই কাশ্মীর বাসীদের দীপাবলীর উপহার দিল মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাক অধিকৃত কাশ্মীরের ৫৩০০ টি পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে। অনুদানে প্রত্যেক পরিবারকে ৫.৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে মোদী সরকার।

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর এই অনুদানের ঘোষণা করেছেন। তিন বছর আগে অর্থাৎ ২০১৬ তেও মোদী সরকার এই আর্থিক অনুদানের ঘোষণা করেছিলেন কিন্তু তখন তা লাগু হয়নি। এই অনুদানের ফলে কাশ্মীরের মানুষরা তাদের স্থায়ী বসতি গড়ে তুলতে পারবে এবং তাদের জীবন যাপনে উন্নতি ঘটাতে পারবে।

এছাড়াও ওই পরিবারগুলির মধ্যে যারা বাস্তুচ্যুতদের তালিকায় অন্তর্ভুক্ত নেই, তাদের নাম বাস্তুচ্যুতদের তালিকায় অন্তর্ভুক্ত করিয়ে আর্থিক সহায়তা করা হবে বলে জানানো হয়েছে।