Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বৃষ্টি জারি থাকবে, ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, স্বস্তি বঙ্গবাসীর

Updated :  Friday, June 12, 2020 1:50 PM

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী সঠিক সময় বঙ্গেপ্রবেশ করেছে বৃষ্টি। কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আজ সকাল থেকেই এই বৃষ্টি শুরু করেছে। ১২ জুন থেকেই শুরু হতে পারে বর্ষা এমনটাই জানিয়েছিল আবহাওয়া দফতর। আর ঠিক প্রথম দিনেই ছক্কা মারল এবছরের বর্ষা। সকাল থেকেই কোথাও হালকা তো কোথাও ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে।

বৃষ্টি জারি থাকবে, ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, স্বস্তি বঙ্গবাসীর

এমনকি এখনও কিছু কিছু জায়গাতে বৃষ্টি জারি রয়েছে। এই বৃষ্টির ফলে গরমের দাপট অনেকটাই কমেছে। যেভাবে তাপমাত্রার পারদ চড়ছিল তাতে বৃষ্টির খুবই প্রয়োজন ছিল। বৃষ্টি না হলে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা ছিল বঙ্গবাসীর। আজ উত্তরবঙ্গে ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা ও মেদিনীপুরেও প্রবল ঝড়-বৃষ্টি শুরু হতে পারে আর কয়েক ঘন্টার মধ্যেই।

বৃষ্টি জারি থাকবে, ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া, স্বস্তি বঙ্গবাসীর

এদিকে দিল্লি ও রাজস্থানে ক্রমেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল। ৪৫ ডিগ্রির উপর তাপমাত্রা পৌঁছে গিয়েছিল দিল্লিতে। আজ দিল্লিতেও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ সহ  ওড়িশা,গোয়া, সিকিম, তেলেঙ্গানাতেও বৃষ্টি হতে পারে।