Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উত্তরপ্রদেশের গণধর্ষণে অভিযুক্তদের কড়া শাস্তি দিতেই হবে, নির্দেশ নরেন্দ্র মোদির

Updated :  Wednesday, September 30, 2020 6:30 PM

হাতরসে দলিত যুবতীর গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷  গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাতরসে ওই যুবতীর বাড়ির কাছেই চারজন মিলে তাঁকে ভয়ঙ্কর অত্যাচার করে৷ পরে তাকে ধর্ষণ করে খুন করা হয়।

ঘটনার সপ্তাহ দুই পর মঙ্গলবার ভোরে দিল্লির সফদরজং হাসপাতালে যুবতীর মৃত্যু হয়৷ এর পরেই সারা ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ নির্যাতিতার মৃত্যুর পরিবারের আপত্তি অগ্রাহ্য করেই এ দিন ভোরে ওই যুবতীর দেহ সৎকার করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ৷ কিন্তু এসবের মধ্যে এবার

যোগী আদিত্যনাথও জানিয়েছেন, “১৯ বছর বয়সি ওই যুবতীকে যাঁরা নৃশংস নির্যাতন করেছে, তাদের রেয়াত করা হবে না”৷ ট্যুইটারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, “ঘটনার তদন্তে তিন সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে৷ সাতদিনের মধ্যে এই তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেবে”।

এই ন্যাক্কার জনক ঘটনায় সারা দেশের মানুষের পাশাপাশি কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ট্যুইটারে ঘটনার তীব্র নিন্দা করেছেন৷ তারা জানিয়েছেন এই নোংরা ঘটনায় পুলিশ কিভাবে ওই যুবতীর পরিবারের লোক জনের সাথে খারাপ আচরণ করেছেন, এমনকি এই ঘটনার প্রতিবাদও জানানো হয়েছে।