Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা সংক্রমণে সর্বকালের রেকর্ড ভাঙল বাংলা, গত ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ১১ হাজার

Updated :  Wednesday, April 21, 2021 10:14 PM

চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও এপ্রিল মাসের শুরু থেকে লাগামছাড়া হয়ে উঠেছে সংক্রমণ। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে মুখ থুবড়ে পড়েছে ভারত। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণ হয়েছে ২ লাখ ৯৫ হাজার জনের। করোনার এমন পরিসংখ্যান গতবছরেও ছিল না। গোটা দেশের পাশাপাশি সংক্রমণে জর্জরিত বাংলা। একুশে বিধানসভা নির্বাচনে মাঝে বাংলায় করোনা আরও পাল্লা দিয়ে বাড়ছে। আসলে রাজ্যের প্রান্তে প্রান্তে চলছে জনসভা ও রোড শো। আর তাতেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে মেলামেশা করছে মানুষ। এর জন্যই বাংলায় করোনা পাল্লা দিয়ে বাড়ছে। বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতায়।

আজকের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে বাংলায় সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। এত সংখ্যক মানুষ এর আগে কোনদিন করণায় আক্রান্ত হয়নি বাংলায়। গত ২৪ ঘন্টায় মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৮৪ জন। আক্রান্তের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র বাংলা থেকে প্রাণ হারিয়েছেন ৫৮ জন। এর আগে কোনদিন এত সংখ্যক মানুষের মৃত্যু হয়নি একদিনে। বাংলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কলকাতা শহরে। কলকাতা শহরে একদিনে আক্রান্তের পরিসংখ্যানের আখরা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৬৮ জন। কলকাতার পরেই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলায়। তবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার রোগীদের। এছাড়াও হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ইত্যাদি জেলায় করোনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

করোনার এমন ভয়াবহতার মাঝে বাংলায় চলছে একুশে বিধানসভা নির্বাচন। আগামীকাল রয়েছে ষষ্ঠ দফার নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। কালকে নির্বাচনে ভোট হবে মোট ৪৩ টি বিধানসভা কেন্দ্রে। প্রধানত চার জেলায় কাল নির্বাচন হবে। সেগুলি হল যথাক্রমে উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, নদীয়া এবং পূর্ব বর্ধমান। নির্বাচনের মাঝে করোনার এমন ভ্রুকুটি সত্যিই উদ্বেগে ফেলছে রাজ্যবাসীকে।