Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বান্ধবীর সাথে ঝামেলায় জড়িয়েছিলেন সুশান্ত, মৃত্যুর আগের দিনও ফোন ধরেননি বান্ধবী, এটাই কি তাহলে মৃত্যুর কারণ?

Updated :  Monday, June 15, 2020 5:19 PM

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নয়া মোড়। জানা যাচ্ছে, বান্ধবীর সাথে কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল সুশান্তের। কিন্তু কি নিয়ে ঝামেলা সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি তাদের নভেম্বরে বিয়ে হওয়ার কথাও চলছিল। লকডাউনের সময় সুশান্তের সাথেই ছিলেন তার বান্ধবী। পরে তিনি চলে যান। তাদের মধ্যে ঝগড়া হয় বলে খবর। ঝগড়া মেটানোর জন্য বারবার ফোন করা হলেও অভিনেতার বান্ধবীর তরফে কোনো উত্তর দেওয়া হয়নি। আরও জানা যাচ্ছে, বিগত কয়েকমাস ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। জুহুর এক হাসপাতালে নিয়মিত চিকিৎসাও চলছিল তার। সুশান্তের ঘনিষ্ট মহল সূত্রে জানা যাচ্ছে, শেষ কয়েকদিন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত।

গত কয়েকদিন ধরেই সুশান্তের ব্যবহারে অনেক পরিবর্তন লক্ষ্য করেছিলেন তার ঘনিষ্ঠ জনেরা। সুশান্তের ব্যবহারে পরিবর্তন দেখে তার দিদি সুশান্তের সাথে এসে থেকেও যান কয়েকদিন আগে। আরও জানা যাচ্ছে, ঘটনার আগেরদিন গভীর রাতে বেশ কয়েকবার ফোন করেন তার বান্ধবীকে। তাদের কমন ফ্রেন্ড মহেশ শেট্টিকেও ফোন করেন সুশান্ত। কিন্তু কেউই অতরাতে ফোন তোলেননি। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, সুশান্তের শরীরে কোনো মাদক দ্রব্যও পাওয়া যায়নি। অর্থাৎ ঠান্ডা মাথায় আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

যদিও কে এই বান্ধবী যাকে নিয়ে এত আলোচনা, সেকথা কেউই বলতে চাননি। তবে গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে সুশান্তের সাথে নাকি সম্পর্ক আছে বঙ্গ তনয়া রিয়া চক্রবর্তীর। যদিও দুজনের তরফে কেউই এটি স্বীকার করেননি কোনোদিন। যত সময় গড়াচ্ছে ততই জটিল হচ্ছে সুশান্তের মৃত্যু রহস্য!