Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ব্যাপকহারে বৃদ্ধি পেতে চলেছে তেলের দাম! জেনে নিন আজকের বাজারদর

Updated :  Tuesday, September 17, 2019 9:23 AM

দিন দিন তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অসস্তির কারণ হয়ে দাড়িয়েছে। বিশ্ববাজারে তেলের দাম ক্রমশ ওঠানামা করছে। তার ফলে রোজই বদল হচ্ছে ঘোরয়া বাজারে তেলের দাম। কলকাতায় আজ মঙ্গলবার, পেট্রোলের দাম গতকাল সোমবারের থেকে ১৩ পয়সা বেড়েছে এবং ডিজেলের দাম বেড়েছে ১৫ পয়সা।

দেখে নিন, আজকের(১৭ ই সেপ্টেম্বর) তেলের দাম:-
ডিজেল: ৬৭.৯৯ টাকা প্রতি লিটার
পেট্রোল:৭৪.৮৯ টাকা প্রতি লিটার

কিন্তু এতেই শেষ নয়। পুজোর আগেই তেলের দাম ব্যাপকহারে বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ব্যাপক মূল্যবৃদ্ধির কারণে লিটার প্রতি ৫-৬ টাকা বাড়তে পারে পেট্রোল – ডিজেলের দাম।