Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘চুমু খেলেও মাঝে থাকে বালিশ’, বেডরুমের সিক্রেট শেয়ার করলেন অভিনেত্রী সামান্থা

Updated :  Friday, December 11, 2020 6:58 PM

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সামান্থা আক্কিনেনি। আর অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন নাগা চৈতন্য। এই দুই দক্ষিণী অভিনেতা-অভিনেত্রী দীর্ঘ আট বছর ধরে একে অপরকে ডেটিং করার পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ডেটিং করার সময় দীর্ঘ বেশ কয়েক বছর একে অপরের সঙ্গে লিভ-ইন করেছিলেন চৈতন্য ও সামান্থা। সেই সময়কার বেডরুম সিক্রেট শেয়ার করলেন দক্ষিণী অভিনেত্রী।

এক অনুষ্ঠানে সামান্থা জানিয়েছেন, ‘চৈতন্যের প্রথম স্ত্রী হল, বালিশ। তাই ও যখন আমাকে চুমু খেত, তখনও বালিশ আমাদের মাঝখানে থাকত।’ এভাবেই লিভ ইন প্রসঙ্গে সপাটে জবাব দিয়েছেন সামান্থা।

'চুমু খেলেও মাঝে থাকে বালিশ', বেডরুমের সিক্রেট শেয়ার করলেন অভিনেত্রী সামান্থা

অভিনয় সূত্রেই একে অপরের সঙ্গে আলাপ এই দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীর। পরবর্তীকালে বন্ধুত্ব তারপর প্রণয় এবং অবশেষে ছাদনাতলা অবধি পৌঁছেছে সম্পর্কের গতিবিধি। এমনকি বিয়ের পিঁড়িতে বসার আগেই বেশ কয়েক বছর তারা একে অপরের সঙ্গে লিভ-ইন করেছিলেন। আর সেই সময়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ঠিক কীভাবে দানা বেঁধেছিল, সেই গল্পই সম্প্রতি করেছেন সামান্থা।

'চুমু খেলেও মাঝে থাকে বালিশ', বেডরুমের সিক্রেট শেয়ার করলেন অভিনেত্রী সামান্থা