Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কালী পুজোর আগে ৬ দিন ব্যাংক বন্ধ! সময় থাকতে দরকারি কাজ সেরে ফেলুন

Updated :  Saturday, October 12, 2019 7:22 PM

মাত্র কদিন আগেই বাঙালির সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গাপুজো হয়ে গেল। কাজে ফিরছেন সাধারণ মানুষ। কিন্তু, এর মধ্যেই খারাপ খবর। চলতি মাসে এখনো সব ব্যাংক বন্ধ থাকবে ৬ দিন।

আজ, শনিবার দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ ছিল। আগামীকাল ১৩ অক্টোবর রবিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। ২০ অক্টোবর রবিবার ও ২৭ অক্টোবর এবং দীপাবলি রবিবার পড়ায় ব্যাংক বন্ধ থাকবে।

২৮ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে গোবর্ধন পুজোর জন্য। ২৯ অক্টোবর ভাইফোঁটার কারণে ব্যাংক বন্ধ। এইসব কারণে এই কদিন ব্যাংক বন্ধ থাকবে। তাই হাতে সময় থাকেতে ব্যাংকের কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন।