Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেখে নিন কোন কোন দূরপাল্লার ট্রেন আজ বিক্ষোভের জন্য বাতিল

Updated :  Monday, December 16, 2019 12:33 PM

নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভ চলছে গত এক সপ্তাহ ধরে। গত শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রেল, সড়ক অবরোধে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এই অবস্থায় শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক ট্রেন একের পর এক বাতিল হয়ে চলেছে। আজও বাতিল অনেক লোকাল ও দুরপাল্লার ট্রেন। কোন কোন দূরপাল্লার ট্রেন আজ বাতিল হয়েছে এক নজরে দেখে নিন।

হাওড়া থেকে বাতিল ট্রেন গুলির তালিকা:

ডাউন মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস।

ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস।

ডাউন ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস।

ডাউন বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস।

ডাউন আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস।

আরও পড়ুন : কলকাতায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহামিছিল, যানজটে চরম ভোগান্তির আশঙ্কা সাধারণ মানুষের

শিয়ালদহ থেকে বাতিল দূরপাল্লার ট্রেন গুলির তালিকা:

ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস।

ডাউন সহর্ষ-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস।

ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

আপ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস।

এছাড়া অন্যান্য ট্রেন গুলির মধ্যে,

আপ ও ডাউন মালদা টাউন-নবদ্বীপ ধাম ইন্টারসিটি এক্সপ্রেস।

ডাউন রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস।

ডাউন বালুরঘাট-কলকাতা তেভাগা এক্সপ্রেস।

ডাউন হামসফর এক্সপ্রেস।

ডাউন গুয়াহাটি-ব্যাঙ্গলোর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস।

এই ট্রেন গুলি বাতিল হয়েছে।