Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মায়ের বিসর্জনে দাদার নাচ!

Updated :  Thursday, October 10, 2019 10:29 AM

“আসছে বছর- আবার হবে”। বাংলা তথা ভারতের ক্রিকেট আইকন সৌরভ গাঙ্গুলিকে প্রতি বছরের ন্যায় এবারও পুজোতে দেখা গেলো অন্যরূপে। সারাবছর ক্রিকেট নিয়ে ব্যাস্ত থাকলেও পুজোর এই কটা দিন ঠিক সময় বার করে উল্লাসে মেতে ওঠেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’।

এছাড়া বাংলার ‘দাদা’ সবার প্রিয় সৌরভ গাঙ্গুলিকে এই পুজোতে দেখা গিয়েছিল সম্পূর্ণ অন্যরূপে। বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রীদের সঙ্গে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে তৈরি হয়েছে একটি বাংলা মিউজিক ভিডিও। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও মিমি চক্রবর্তীর সঙ্গে ‘জয় জয় মা দুর্গা’ নামের ওই মিউজিক ভিডিওতে অংশ নিতে দেখা গেছে ‘দাদা’কেউ।

প্রতি বছর অষ্টমীর দিন তাকে দেখা যায় ঢাক বাজাতে। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। এবার প্রতিমা নিরঞ্জন ও সিঁদুর খেলা পর্বে ‘দাদা’কে দেখা গিয়েছে ঢাকের তালে তালে সকলের সাথে মেতে উঠতে। তিনি সকলের সঙ্গে কিভাবে ঢাকের তালে তালে মেতে উঠলেন।