Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মৃত মানুষের পুনরায় বেঁচে ওঠা, কিমের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলল দক্ষিণ কোরিয়া

Updated :  Sunday, May 3, 2020 7:52 PM

এ যেন মৃত মানুষের পুনরায় বেঁচে ওঠা। সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছিলো মৃত্যুখবর সাথে কিছু ছবিও পোস্ট হয়েছিলো। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিলো দক্ষিণ কোরিয়া। জানা গেছে সম্পূর্ণ সুস্থ রয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। টানা তিন সপ্তাহ ধরে কিমের কোনও খবর না আসায় হংকংয়ের একটি ওয়েবসাইটের তরফে বলা হয়েছিলো অসুস্থ থাকার ফলে তার হার্ট অপারেশন হয়েছিলো এবং তিনি মারা গিয়েছেন।

তবে সোলের তরফে জানানো হয়েছে যে কিম এর এমন কোনও অপারেশনই হয়নি। তিন সপ্তাহ উধাও থাকার পর অবশেষে শুক্রবার তিনি জনসমক্ষে আসেন। এরপর এই বিষয়ে সরকারের তরফে বলা হয়, তিনি একটি সার কারখানার পরিদর্শনে গিয়েছিলেন। যদিও প্রথম থেকেই এই মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলেছিলো দক্ষিণ কোরিয়া। কারণ উত্তর কোরিয়ায় এমন কোনও অস্বাভাবিক গতিবিধি দেখা যায় নি।

তবে এইবারই প্রথম নয়। এর আগেও হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। ২০১৪ সালে প্রায় টানা ৬ সপ্তাহ কাটার পর অবশেষে একটি বৈদ্যুতিক গাড়িতে চেপে প্রচার করতে করতে সবার সামনে আসেন উত্তর কোরিয়ার এই নেতা।