Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুশান্তকে আর্থিক ও মানসিক ভাবে শোষণের অভিযোগ, এই অভিনেত্রীর নামে মামলা দায়ের

Updated :  Sunday, June 21, 2020 2:07 PM

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হল। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। জানা যাচ্ছে, বিহারের পাতাহি এলাকার এক বাসিন্দা মুজাফফপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা করেছেন।

এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৪ জুন। এর আগেও বিহারের আইনজীবী সুধীর কুমার ওঝা রিয়ার বিরুদ্ধে মামলা করেন। সুশান্তকে আর্থিক ও মানসিক ভাবে শোষণের অভিযোগ আনা হয় রিয়ার বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ও ৪২০ ধারায় (প্রতারণা) মামলা দায়ের হয়।

বিহারের মুজাফফপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই নিয়ে দ্বিতীয় মামলা দায়ের করা হল। এর আগে বিহারের আইনজীবী সুধীর কুমার ওঝা করণ জোহর, সালমান খান, সঞ্জয়লীলা ভনশালী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলাতেও রিয়া চক্রবর্তীর নাম রয়েছে বলে জানা গেছে।