Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সংসদে বাজেট পেশের সময়ে নীল ছবি দেখতে মগ্ন সাংসদ, নিন্দের ঝড় নেট দুনিয়ায়

Updated :  Friday, September 18, 2020 6:47 PM

থাইল্যান্ড : সাংসদ তো কি? কুছ পরোয়া নেই। বিনা দ্বিধায় সাংসদে বসে মনোযোগ সহকারে নীল ছবি দেখলেন থাইল্যান্ডের সাংসদ রোনথেপ অনুওয়াত।  তার প্রতিটি মুহূর্ত ধরা পড়ল সিসিটিভি তে। আর মুহূর্তে ভাইরাল হল সেই ফুটেজ। সংসদে যখন বাজেট পেশ করা হচ্ছে তখন দেদার নীল ছবি দেখার এই কাণ্ড নিয়ে তোলপাড় দুনিয়া। থাইল্যান্ডের সাংসদ রোনথেপ অনুওয়াতের এই আচরণে স্থানীয় সংবাদমাধ্যম তাঁকে একের পর এক প্রশ্নে শানিয়ে গেছেন।

কিন্তু এই ঘটনায় রোনথেপ জানিয়েছেন, কোনও এক মহিলা তাঁকে হোয়াটস অ্যাপে ওই ছবিগুলি পাঠিয়েছিলেন। তাঁর কাছে সাহায্য প্রার্থনা করাতেই তিনি মোবাইলে ঝুঁকে পড়ে কাছ থেকে ছবিগুলি দেখছিলেন। তিনি আরো জানান ছবির আশেপাশের পরিবেশ যাচাই করে দেখতে চাইছিলেন, তাই তিনি অতো মনোযোগ দিয়ে ওই ছবি দেখছিলেন।

প্রথমে তাঁর মনে হয়েছিলো ওই ছবিতে বন্দুকবাজরা বন্দুকের নলের সামনে রেখে ওই মহিলাকে ওরকম ছবি তুলতে বাধ্য করেছিল। অনেক পরে তার বোধগম্য হয় সেরকম কিছুই হয়নি। কিন্তু তার এই ক্রিয়া কর্মে সারা দুনিয়া জুড়ে ইতিমধ্যেই উঠেছে নিন্দার ঝড়। এই নিয়ে একের পর এক আক্রমণে রোনথেপ জানিয়েছেন, সাংসদ হলেও তাঁর ব্যক্তিগত জীবন রয়েছে, সেখানে হস্তক্ষেপ করাটা উচিৎ নয়।