Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, সপ্তাহের শুরুতে বড়সড় খবর দিল আবহাওয়া দপ্তর

Updated :  Monday, April 20, 2020 12:53 PM

বৈশাখের শুরু হয়েছে বেশ কয়েকদিন হল। কিন্তু এখনো সেভাবে কালবৈশাখীর দেখা মেলেনি। যদিও চৈত্র ও বৈশাখ মাসেই কালবৈশাখীর আগমন ঘটে। কিন্তু এইবছর সেই তান্ডব এখনো দেখায়নি কালবৈশাখী। বেশ কিছু জায়গাতে ঝড়-বৃষ্টি হচ্ছে তবে সেটা বিক্ষিপ্তভাবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস ঠিক সেরম ভাবে মিলছে না। তবুও বৃষ্টি কিন্তু হচ্ছে।

রাজ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, সপ্তাহের শুরুতে বড়সড় খবর দিল আবহাওয়া দপ্তর

আজ আবার ও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের বেশ কিছু জায়গাতে আজ হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতার আকাশ মেঘলা। আর জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শুধু আজ নয়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

রাজ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, সপ্তাহের শুরুতে বড়সড় খবর দিল আবহাওয়া দপ্তর

কোথাও আবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভুম, নদীয়া, দুই মেদিনীপুর ও মুর্শিদাবাদের ভারী বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির কাছাকাছি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৬১ শতাংশের মধ্যে থাকবে। গতকাল বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।