Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আগামী ৪৮ ঘন্টায় কালবৈশাখী, টানা ৫ দিন রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা

Updated :  Saturday, May 9, 2020 3:22 PM

আগামী পাঁচদিন আরও চলবে ঝড়বৃষ্টি, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুদিন কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির তীব্রতা বাড়বে আগামী মঙ্গলবার থেকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা আছে।

দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আগামী ৪৮ ঘন্টা কালবৈশাখীর সম্ভাবনা আছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় আগামীকাল রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এইরকম। তারপর ঝড়বৃষ্টির দাপট কমতে পারে।

বৃষ্টি হলে গরম কিছুটা কমবে এই জেলা গুলিতে। তবে আগামী কয়েকদিনই আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ১ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণও অনেকটাই বেশি। বাতাসে আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের সবকটি রাজ্যেই ঝড়বৃষ্টি চলবে আগামী ৪-৫ দিন।