Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৭০ বছরের বৃদ্ধ কী করতে চায় পি ভি সিন্ধু সাথে, জানলে চমকে যাবেন!

Updated :  Thursday, September 19, 2019 7:08 AM

অরূপ মাহাত: বলিউড সেলিব্রেটিদের নিয়ে এমনটা হয়েই থাকে। খ্যাতির বিড়ম্বনা নিয়ে এর আগে সমস্যায় পড়তে হয়েছে অনেককেই। কখনও বিয়ের প্রস্তাব তো কখনও ডেটে যাওয়ার প্রস্তাব! এ সবে এখন আর তেমন বিচলিত হন না বলিউডের অভিনেতা অভিনেত্রীরা।

তবে এবার ব্যাটমিন্টনে বিশ্বজয়ী ভারত তনয়া পি ভি সিন্ধু পেলেন সরাসরি অপহরণের হুমকি। এক ৭০ বছরের বৃদ্ধ বিয়ে করতে চেয়ে অপহরণের হুমকি দিলেন পি ভি সিন্ধুকে। একথা জানিয়ে জেলাশাসকের দপ্তরে পিটিশন জমা দিলেন তিনি।

তামিলনাডু়র রামনাথপুরমের বাসিন্দা ৭০ বছরের মালায়স্বামী প্রেমের ইচ্ছের কথা জানিয়ে সিন্ধ‌ুকে বিয়ে করতে চেয়ে একেবারে জেলাশাসকের কাছে পিটিশন দাখিল করে বসলেন। মঙ্গলবার পি ভি সিন্ধ‌ুর একটি ছবি ও বিয়ের ইচ্ছে প্রকাশ করে চিঠি লিখে নিজে গিয়ে জেলাশাসকের অফিসে জমা দেন মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ৷

তিনি জানান, ‘আমার বয়স মাত্র ১৬৷ ২০০৪ সালে ৪ এপ্রিল জন্মেছি আমি। সিন্ধ‌ুকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে চাই৷’ সদ্য বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ২৪ বছরের সিন্ধ‌ুকে বিয়ে না করতে পারলে তিনি তাঁকে অপহরণ করতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন তিনি।