Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দারুন খবর পর্যটকদের জন্য! মাত্র ১০৫ টাকাতেই পৌঁছে যান দার্জিলিং, জানুন কিভাবে

Updated :  Thursday, November 10, 2022 11:34 AM

শীতের আমেজ পরে গিয়েছে বাংলাজুড়ে। এই মরশুম পর্যটনের জন্য আদর্শ। আর এই বাংলার পর্যটনকেন্দ্রের মধ্যে অন্যতম জনপ্রিয় শৈলশহর দার্জিলিং। সকলে একটু লম্বা ছুটি পেলেই শীতের আমেজ নিতে পৌঁছে যায় উত্তরবঙ্গে। শিলিগুড়ি থেকে পাহাড়ের ঘুরপথে ৩ ঘন্টা যাত্রা করলেই পৌঁছে যাবেন দার্জিলিং। এই দার্জিলিং পৌঁছাতে এবার আপনাকে খরচ করতে হবে মাত্র ১০৫ টাকা। কিন্তু কি করে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

শিলিগুড়ি রেল স্টেশন বা তেনজিং নর্গে বাসস্ট্যান্ড থেকে এতদিন দার্জিলিং যেতে সাধারণ মানুষ ব্যবহার করত শেয়ার ট্যাক্সি বা প্রাইভেট ট্যাক্সি। প্রাইভেট গাড়ি ভাড়া করে দার্জিলিং পৌঁছাতে খরচ করতে হত প্রায় ২৫০০ টাকা। এছাড়া শেয়ার ট্যাক্সি ২৫০-৩০০ টাকা মাথাপিছু নিয়ে নিত। কিন্তু সেই জায়গায় এখন চলবে নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস। এই বাসে আপনি মাত্র ১০৫ টাকা দিয়েই পৌঁছে যেতে পারবেন শৈলশহরে। এই সামান্য টাকাতেই ঘুরে আসা যাবে দার্জিলিং। তাই পর্যটকেরা এখন বাসে যেতেই পছন্দ করছেন দার্জিলিংয়ে।

সকাল সাড়ে ছ’টা থেকে বাস ছাড়ে শিলিগুড়ি তেনজিং নর্গে বাসস্ট্যান্ড থেকে। পর্যটকেরা জানাচ্ছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস যাত্রার জন্য খুবই উপকারী। অনেকটা কম টাকা খরচ হচ্ছে তাদের। যেখানে ছোট গাড়িতে করে যেতে ২৫০ টাকা লাগছে, সেখানে ১০৫ টাকাতেই তাঁরা বাড়ি পৌঁছে যেতে পারছে।