Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Royal Enfield এর এই বাইকের কাছে পাত্তা পাচ্ছে না জনপ্রিয় বুলেট, দাম মাত্র ১.৫ লাখ টাকা

Updated :  Friday, February 24, 2023 9:35 AM

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। আর তার মধ্যেই ৩৫০ সিসি সেগমেন্টে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। এই সেগমেন্টে বাইকটি এখন ভারতীয় বাজারে জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে। সকল বাইকপ্রেমী এই বাইকের উপর মন দিয়ে বসেছেন।

রয়েল এনফিল্ড কোম্পানির কাছে সোনার ডিম পাড়া মুরগি এই হান্টার ৩৫০। গত আগস্ট মাসে এই বাইকের সেল পরিসংখ্যান দেখলে আপনি অবাক হয়ে যেতে পারেন। এমনকি এই বাইক ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর থেকে গোটা ৩৫০ সি সি সেগমেন্টে মোটরসাইকেল বিক্রি ৬৯.৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এরপর সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যান এমন তথ্য দিয়েছে যা প্রমাণ করছে ভারতীয় গ্রাহকদের কাছে বুলেটের থেকেও বেশি জনপ্রিয় এই হান্টার ৩৫০।

সংস্থার সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৫ বাইকের মধ্যে প্রথমে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 যা গত মাসে ২৬,১৩৪ টি বিক্রি হয়েছে। তবে এটি গত সালের জানুয়ারির তুলনায় ২.৩৯ শতাংশ কম। এই তালিকায় ২ নম্বরে রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। গত মাসে এই মোটরসাইকেলের ১৬,৫৭৪ টি ইউনিট বিক্রি হয়েছে দেশে। এই দু চাকার মার্কেট শেয়ার বর্তমানে ২৪.০৬ শতাংশ। নতুন লঞ্চ হওয়া সত্ত্বেও এই বাইকটি প্রায় সমানে সমানে টক্কর দিচ্ছে বহু পুরনো জনপ্রিয় বাইক বুলেটকেও। এই হান্টার বাইকটি গত বছরে লঞ্চ হয়ে বেস্ট সেলিং তালিকায় দ্বিতীয় নম্বরে উঠে এসেছে খুবই তাড়াতাড়ি।

আপনাদের জানিয়ে রাখি, এই নতুন রয়েল এনফিল্ড বাইকটিতে রয়েছে অত্যাধুনিক ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। এই বাইকটি মাইলেজ দেয় প্রায় ৩৬ কিলোমিটার প্রতি লিটার। এই বাইকটি আপাতত তিনটি কালার ভেরিয়েন্ট এ পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা এই বাইকটির বাজেট মূল্য। আপনি শুনলে অবাক হবেন যে হান্টার 350 বাইকটির এক্স শোরুম মূল্য মাত্র ১.৪৯ লাখ টাকা।