Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শক্তিশালী ইঞ্জিন নিয়ে ফের লঞ্চ হবে Tata Sumo, লুক ও ফিচার দেখে অবাক হবেন

Updated :  Saturday, May 20, 2023 4:55 PM

ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে দেশীয় কোম্পানি হিসেবে সম্প্রতি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে টাটা মোটরস। এই কোম্পানির একাধিক গাড়ি আজকাল যুব সমাজের প্রথম পছন্দ। হ্যাচব্যাক থেকে শুরু করে এসইউভি বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানি সাধ্যের মধ্যে গাড়ি লঞ্চ করার প্রবণতা দেখাচ্ছে। এবার জানা যাচ্ছে এই কোম্পানি তাদের লেজেন্ডারি গাড়ি Tata Sumo সম্পূর্ণ নতুন রূপে লঞ্চ করতে চলেছে।

জানা যাচ্ছে দেশীয় কোম্পানি টাটা তাদের অন্যতম জনপ্রিয় এক গাড়ি টাটা সুমোকে সম্পূর্ণ নতুন রূপে লঞ্চ করবে। এই গাড়িটি ৯ সিটের অপশনে আসতে পারে। কোম্পানি তাদের একটি বিবৃতিতে সম্প্রতি জানিয়েছে যে শীঘ্রই তারা ভারতীয় মার্কেটে তিনটি SUV লঞ্চ করবে, যা হল যথাক্রমে টাটা সিয়েরা, টাটা সাফারি এবং টাটা সুমো। এটি Tata Motors দ্বারা ডিজাইন করা হয়েছে। হ্যারিয়ার এবং নেক্সনের কিছু ঝলক দেখা যাবে নতুন টাটা সুমোতে। এই গাড়ি ভারতীয় মার্কেটে লঞ্চ করলে মাহিন্দ্রা বোলেরো যে ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

Tata অটো এক্সপো ২০২৩-এ তার আসন্ন Tata Sierra Electric এর বৈদ্যুতিক সংস্করণ চালু করেছে। কোম্পানি Tata Sierra-কে শুধুমাত্র বৈদ্যুতিক বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে, তাই Tata Sumoও একটি বৈদ্যুতিক সংস্করণে লঞ্চ হতেও পারে। তবে এই নতুন গাড়িতে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি এবং ব্যাপক শক্তিশালী ইঞ্জিন। আরামদায়ক করার জন্য গাড়িতে নতুন আপগ্রেডেড সাসপেনশন ব্যবহার করা হতে পারে।