Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজই শেষ দিন, আর কাজ করবে না WhatsApp এই ফোনগুলিতে

Updated :  Tuesday, December 31, 2019 1:34 PM

২০২০ সালের ১লা ফেব্রুয়ারি থেকে বেশ কয়েকটি স্মার্টফোনে কাজ করা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ্লিকেশনটি অনেকগুলি অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোনে কাজ করা বন্ধ করবে। অ্যান্ড্রয়েড এবং আইওএসের পুরানো কিছু সংস্করণে হোয়াটসঅ্যাপ কাজ করবে না বলে জানান হয়েছে সংস্থার তরফে।

হোয়াটসঅ্যাপ FAQ Section এর তথ্য অনুসারে, যে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনগুলি অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা তার থেকেও নীচের ভার্সনের এবং আইওএস এর ক্ষেত্রে আইওএস ৮ এবং এর চেয়ে নীচের ভার্সনের সেগুলোতে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। তবে হোয়াটসঅ্যাপ জিওফোন, জিওফোন ২ সহ কিছু নির্বাচিত ফোনগুলির জন্য চালু থাকবে।

আরও পড়ুন : তিন মাস বাড়ানো হল প্যান-আধার সংযুক্তির সময়

অ্যান্ড্রয়েডের পুরানো ভার্সন গুলির সাথে সমস্ত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ফোন গুলিতেও বন্ধ হয়ে হবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ অনেক আগেই ঘোষণা করেছিল যে, ৩১ ডিসেম্বর, ২০১৯ থেকেই সমস্ত উইন্ডোজ ফোনগুলিতেও মেসোজিং অ্যাপ্লিকেশনটি কাজ করা বন্ধ করে দেবে।

তবে যাদের উইন্ডোজ স্মার্টফোন আছে তাদের সমস্ত চ্যাট এবং তথ্য যাতে না হারায় তার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি সংরক্ষণ করার বিকল্প ব্যবস্থা করবে বলে জানিয়েছে। ‘Export Chat’ অপশন থেকে সহজেই পুরানো সমস্ত ম্যাসেজ সংরক্ষণ করযে পারবে উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা।

কোন কোন অপারেটিং সিস্টেমে পরের বছর থেকে হোয়াটসঅ্যাপ কাজ করবে না:

১. অ্যান্ড্রয়েড ভার্সন যেগুলো ২.৩.৭ বা তার চেয়েও পুরনো।

২. আইওএস ৮ এবং তার চেয়ে বেশি পুরানো ভার্সন।

৩. ৩১ ডিসেম্বর, ২০১৯ থেকে সমস্ত উইন্ডোজ ওএস এর ফোন।