Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন, কেন্দ্রের এই প্রকল্পে নাম লেখালেন ৯ কোটি মানুষ

Updated :  Friday, April 24, 2026 10:07 AM

আপনিও কি ভবিষ্যতে নিশ্চিত মাসিক পেনশন (Pension) পেতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? তাহলে আপনার জন্য বড় সুখবর। কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) এখন দেশের অন্যতম জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প হিসেবে উঠে এসেছে। বিশেষ করে কম আয়ের মানুষের জন্য এই স্কিমটি একটি নির্ভরযোগ্য ভবিষ্যৎ সুরক্ষার পথ খুলে দিয়েছে। সামান্য বিনিয়োগে দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা পাওয়ার সুযোগ থাকায় দ্রুত বাড়ছে এর জনপ্রিয়তা।

৯ কোটির গণ্ডি পেরোল গ্রাহক সংখ্যা

অর্থ মন্ত্রকের তরফে ২২ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, অটল পেনশন যোজনায় নথিভুক্ত গ্রাহকের সংখ্যা ৯ কোটির গণ্ডি ছাড়িয়েছে। শুধু ২০২৫-২৬ অর্থবর্ষেই প্রায় ১.৩৫ কোটি নতুন গ্রাহক এই প্রকল্পে যোগ দিয়েছেন। সরকারের দাবি, এক অর্থবর্ষে এত বড় সংখ্যক নতুন নাম নথিভুক্ত হওয়া এই প্রথম।

মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পেনশন

২০১৫ সালের ৯ মে চালু হওয়া এই প্রকল্পটি মূলত অসংগঠিত খাতের কর্মীদের জন্য তৈরি। এই স্কিমের সবচেয়ে বড় আকর্ষণ হল নিশ্চিত পেনশন সুবিধা। গ্রাহকরা ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। এই প্রকল্পটি পরিচালনা করে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)।

মৃত্যুর পরেও মিলবে সুবিধা

অটল পেনশন যোজনার একটি গুরুত্বপূর্ণ দিক হল, গ্রাহকের মৃত্যুর পরেও পেনশন বন্ধ হয় না। সেই পেনশন তাঁর জীবনসঙ্গী পেয়ে থাকেন। যদি উভয়েই মৃত্যুবরণ করেন, তাহলে জমা করা সম্পূর্ণ অর্থ মনোনীত ব্যক্তিকে ফেরত দেওয়া হয়।

কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পে ১৮ থেকে ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারেন। তবে যাঁরা আয়করদাতা, তাঁরা এই স্কিমে যোগ দিতে পারবেন না। ব্যাংক অ্যাকাউন্ট ও আধার নম্বর থাকলেই খুব সহজে এই স্কিমে নাম নথিভুক্ত করা যায়। নিয়মিত অল্প অল্প করে টাকা জমালেই ভবিষ্যতে বড় আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। এপিওয়াই (APY) একটি স্বেচ্ছামূলক এবং অবদানভিত্তিক পেনশন স্কিম, যা বিশেষভাবে দরিদ্র ও অসংগঠিত খাতের কর্মীদের জন্য তৈরি করা হয়েছে।