আপনিও কি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। টেলিকম বাজারে এবার বিরাট চমক দিল এই টেলিকম সংস্থা। যারা বারবার রিচার্জ করতে পছন্দ করেন না এবং দীর্ঘমেয়াদি সাশ্রয়ী কোনও প্ল্যান খুঁজছেন, তাদের জন্য জিও নিয়ে এসেছে দারুণ একটি প্ল্যান। প্রতিদিন বেশি পরিমাণে ডেটার পাশাপাশি থাকছে ওটিটি এবং এআই ক্লাউড স্টোরেজের মতো প্রিমিয়াম সুবিধাও।
কোন প্ল্যানের কথা বলছি?
আসলে আমরা জিওর ৩৫৯৯ টাকার একটি বার্ষিক প্ল্যানের কথা বলছি। এই প্ল্যানটি মূলত হাই-ইউজার গ্রাহকদের জন্য তৈরি। এতে ৩৬৫ দিনের বৈধতা মিলবে। পাশাপাশি থাকবে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং সারা ভারতে ফ্রি ন্যাশনাল রোমিং সুবিধা। এই প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি করে হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। অর্থাৎ পুরো বছরে মোট ৯১২.৫ জিবি ডেটা ব্যবহার করা সম্ভব। এছাড়াও প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস পাঠানোর সুবিধাও মিলবে।
5G গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা
যাদের কাছে 5G স্মার্টফোন রয়েছে এবং জিওর 5G নেটওয়ার্কের আওতায় থাকেন, তারা এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন। ফলে ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং কিংবা অফিসের কাজ—সব কিছুই হবে আরও দ্রুত গতিতে। এই প্ল্যানের অন্যতম বড় আকর্ষণ হল জিও AI ক্লাউড স্টোরেজের অ্যাক্সেস। পাশাপাশি গ্রাহকরা পাবেন Google Gemini Pro-এর ১৮ মাসের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন।
OTT প্রেমীদের জন্যও বিশেষ সুবিধা
যারা মোবাইলে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসেন, তাদের জন্যও এই প্ল্যানটি যথেষ্ট লাভজনক। এতে তিন মাসের জন্য JioHotstar মোবাইল সাবসক্রিপশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। এছাড়াও JioTV, JioCinema এবং JioSecurity-এর মতো জনপ্রিয় জিও অ্যাপগুলির অ্যাক্সেসও পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে।
কেন এই প্ল্যানটি সেরা?
আপনি যদি প্রতি মাসে ৩৪৯ টাকা বা ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান ব্যবহার করেন, তাহলে বছরে মোট খরচ প্রায় ৪০০০ টাকার কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু জিওর ৩৫৯৯ টাকার এই এককালীন প্ল্যান রিচার্জ করলে মাসিক খরচ দাঁড়াবে প্রায় ৩০০ টাকার মতো। অর্থাৎ কম খরচে দীর্ঘমেয়াদী বৈধতা, প্রতিদিন বেশি ডেটা এবং OTT-সহ একাধিক প্রিমিয়াম সুবিধা—সব মিলিয়ে এই প্ল্যানটি এখন জিও গ্রাহকদের জন্য অন্যতম সেরা অপশন বলেই মনে করা হচ্ছে।












