Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুজোর মরশুমে ব্যাপক দাম কমে গেল Royal Enfield Classic 350 বাইকের, এক্ষুনি বুকিং করুন

Updated :  Tuesday, October 24, 2023 7:19 PM

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক বাজারে আসে এবং জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু যেই বাইকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় তা হল Royal Enfield Classic 350। এই বাইকটি পছন্দ সকলের। আপনি যদি এই বাইকটি কিনতে চান এবং আপনার কাছে বাজেট কম থাকে, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য।

ইয়ংস্টারদের প্রথম চয়েজ এই ক্লাসিক ৩৫০। আসলে বাইকটির পারফরমেন্স ও স্টাইল দুই অনবদ্য। রয়েল এনফিলড ক্লাসিক ৩৫০ বাইকে ৩৪৯cc সিঙ্গেল-সিলিন্ডার DOHC ইঞ্জিন দ্বারা চালিত, যা ৬১০০ rpm-এ ২০.২ bhp শক্তি এবং ৪০০০ rpm-এ ২৭ Nm পিক টর্ক জেনারেট করে৷ বাইকটির ARAI অনুমোদিত মাইলেজ হল ৩৫ কিমি প্রতি লিটার।

Royal Enfield Classic বাইকের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট রয়েছে। এই বাইকের দাম ২ লাখ টাকা থেকে শুরু হয়ে ৪ লাখ টাকা পর্যন্ত হয়। আপনি এই নবরাত্রি বা দীপাবলির সময় যদি বাইক কিনতে চান, তাহলে বেশ অফার পাবেন। আপনি শোরুম থেকে এই বাইক কিনলে আপনি ২ হাজার থেকে ৪ হাজার টাকা অব্দি অফার পাবেন। আপনিও যদি ক্লাসিক ৩৫০ কিনতে চান, তাহলে এই সময়টা একদম পারফেক্ট।