Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জানুন আজ সোনা ও রুপোর দাম কত?

Updated :  Wednesday, July 29, 2020 10:43 PM

আজ আবার বাড়লো সোনার দাম। আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৬৪০ টাকা। আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫২,৪০০ টাকা। ২৪ ক্যারেটের পাশাপাশি দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৫১,৪০০ টাকা।

এদিকে টানা বেড়েই চলেছে রুপোর দাম। রুপোর দাম আজ বেড়েছে প্রতি কেজিতে সামান্য বেড়েছে। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৬৬,০৫০ টাকা। কলকাতায় সোনার দাম এখনো ৫০ হাজার টাকার উপরে। আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৩,১২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫১,৭২০ টাকা। কলকাতার পাশাপাশি দেশের অন্য বড় শহর গুলিতেও দাম বেড়েছে সোনার।

রাজধানী দিল্লিতে আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫২,৭০০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫১,৫০০ টাকা। মুম্বাইয়ে আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫২,৪০০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫১,৪০০ টাকা। চেন্নাইয়ে আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫৫,৩১০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫০,৭৪০ টাকা।