এপ্রিল শেষের পথে, আর সামনে মে মাস। নতুন মাসে যদি আপনার ব্যাংকের কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে দেরি না করে আগেই সেরে ফেলাই ভালো। কারণ মে মাসে প্রায় ১২ দিন বন্ধ থাকবে দেশের বিভিন্ন ব্যাংক। এতে চেক ক্লিয়ারেন্স, ক্যাশ লেনদেন বা গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ আটকে যেতে পারে।
মে মাসে কেন এত ছুটি?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ইতিমধ্যেই মে মাসের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে। বিভিন্ন রাজ্যের উৎসব, আঞ্চলিক দিবস এবং সাপ্তাহিক ছুটির কারণে এই ছুটির সংখ্যা বেড়েছে।
গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলো
- ১ মে (মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা): অধিকাংশ রাজ্যে ব্যাংক বন্ধ
- ১৬ মে: গ্যাংটকে স্টেট ডে উপলক্ষে ব্যাংক বন্ধ
- ২৬ মে: আগরতলায় কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে ছুটি
- ২৭ মে: বকরিদ উপলক্ষে দেশের বেশিরভাগ শহরে ব্যাংক বন্ধ
- ২৮ মে: কিছু শহরে অতিরিক্ত আঞ্চলিক ছুটি
সপ্তাহান্তের ছুটিগুলি
মে মাসে নিয়মিত সাপ্তাহিক ছুটিও থাকবে—
- ৩ মে – রবিবার
- ৯ মে – দ্বিতীয় শনিবার
- ১০ মে – রবিবার
- ১৭ মে – রবিবার
- ২৩ মে – চতুর্থ শনিবার
- ২৪ মে – রবিবার
- ৩১ মে – রবিবার
এই দিনগুলোতে সারা দেশের সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে।
গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা যেমন UPI, নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং ATM পরিষেবা স্বাভাবিকভাবেই চালু থাকবে। তাই জরুরি লেনদেন অনলাইনে সহজেই করা যাবে। তবে বড় অঙ্কের লেনদেন বা ডকুমেন্ট ভেরিফিকেশন আগেই সেরে রাখা বুদ্ধিমানের কাজ।
মে মাসে একাধিক দিন ব্যাংক বন্ধ থাকায় আগে থেকেই পরিকল্পনা করে কাজ করা জরুরি। বিশেষ করে যাঁদের অফলাইন ব্যাংকিং পরিষেবার উপর নির্ভর করতে হয়, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।













