ফের স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। টানা দ্বিতীয় দিনের মতো আজও কমল সোনা ও রুপোর দাম। বাজারে হলুদ ধাতুর (Gold) পাশাপাশি সাদা ধাতু (Silver)-র দরও উল্লেখযোগ্য হারে নেমেছে। ফলে গয়না কেনা হোক বা বিনিয়োগ—দু’ক্ষেত্রেই ক্রেতাদের মুখে হাসি ফুটেছে। “Indian Bullion and Jewellers Association-র রিপোর্ট অনুযায়ী আজকের বাজারদর এক নজরে দেখে নেওয়া যাক।
২২ ক্যারেট সোনার দাম (প্রতি ১০ গ্রাম)
আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে ১,৪৫,০৫০ টাকায়, যা গতকালের তুলনায় ৬৫০ টাকা কম।
মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও কেরালায় এই সোনার দাম ১,৪০,২০০ টাকা।
দিল্লি ও লখনৌতে ২২ ক্যারেট সোনার দর ১,৪০,৩৫০ টাকা।
ভদোদরা ও আহমেদাবাদে আজকের রেট ১,৪০,২৫০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম (প্রতি ১০ গ্রাম)
কলকাতায় আজ ২৪ ক্যারেট পাকা সোনার দাম ১,৫২,৬০০ টাকা, যা গতকালের তুলনায় ৬০০ টাকা কমেছে।
মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও কেরালায় এই দাম ১,৫২,৯৫০ টাকা।
দিল্লি ও লখনৌতে ২৪ ক্যারেট সোনার দর ১,৫৩,১০০ টাকা।
ভদোদরা ও আহমেদাবাদে দাম রয়েছে ১,৫৩,০০০ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম (প্রতি ১০ গ্রাম)
কলকাতায় ১৮ ক্যারেট সোনার দাম ১,১৪,৭১০ টাকা।
মুম্বই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ও পুনেতেও একই দাম রয়েছে।
দিল্লি ও লখনৌতে এই সোনা বিক্রি হচ্ছে ১,১৪,৮৬০ টাকায়।
ভদোদরা ও আহমেদাবাদে দাম ১,১৪,৭৬০ টাকা।
আজকের রুপোর দাম (প্রতি কেজি)
কলকাতায় খুচরো রুপোর দাম নেমে দাঁড়িয়েছে ২,৪৫,৯০০ টাকায়, যা একদিনে ৫,৩৫০ টাকা কমেছে।
চেন্নাই, হায়দ্রাবাদ ও কেরালায় রুপোর দাম ২,৬৫,০০০ টাকা।
মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে ও আহমেদাবাদে রেট ২,৫৯,৯০০ টাকা।
কলকাতায় দামের বড় পতন
গতকাল যেখানে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল ১,৪৫,৭০০ টাকায়, আজ তা কমে ১,৪৫,০৫০ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে ২৪ ক্যারেট সোনা ১,৫৩,২৫০ টাকা থেকে নেমে এসেছে ১,৫২,৬০০ টাকায়।
রুপোর ক্ষেত্রেও বড় পতন দেখা গেছে—গতকালের ২,৫১,২৫০ টাকা থেকে আজ কমে হয়েছে ২,৪৫,৯০০ টাকা।
বর্তমানে সোনা ও রুপোর দামে এই পতন ক্রেতাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তবে বাজার অত্যন্ত ওঠানামার মধ্যে থাকায় বিনিয়োগের আগে সতর্ক থাকা জরুরি। বিনিয়োগের আগে অবশ্যই বাজার বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন। আমরা শুধুমাত্র তথ্য প্রদান করি।













