Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jio Diwali Offer: ৩ মাস ধরে পেয়ে যাবেন ফ্রি ইন্টারনেট, জানুন কিভাবে পাবেন এই নেট?

Updated :  Thursday, October 17, 2024 7:15 PM
Jio cheap recharge plan

এই দীপাবলিতে আপনার জন্য রয়েছে একটা দারুন সুখবর। আপনি যদি জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই সুখবর। আপনার ইন্টারনেট অভিজ্ঞতা আরো উন্নত করার জন্য এই নতুন অফার নিয়ে এসেছে জিও। দীপাবলীর আগেই এই তোপ ফাটিয়েছে কোম্পানি। চলুন তাহলে, জিও ফাইবারের এই নতুন দিওয়ালি ধামাকা ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

তিন মাসের জন্য বিনামূল্যে ইন্টারনেট পেয়ে যাবেন আপনারা এই প্ল্যানের সঙ্গে। জিও ফাইবার ব্যবহারকারীরা খুব সহজে ইন্টারনেট পরিষেবা উপভোগ করতে পারবেন। এর জন্য আপনি ২,২২২ টাকার একটি প্ল্যান রিচার্জ করতে পারবেন এবং এই একই সময়ের জন্য সীমাহীন ইন্টারনেট, বিনামূল্যে ফোন কল এবং ৮০০টিরও বেশি টিভি চ্যানেল দেখার সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও গ্রাহকরা ৯০ দিনের জন্য অতিরিক্ত ১০০০ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। তার সাথেই পেয়ে যাবেন Disney+Hotstar, Jio Cinema ও Sony Liv এর মত জনপ্রিয় প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন।

বিশেষ দিওয়ালি অফার ছাড়াও জিও ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড সহ দুটি নতুন প্ল্যান চালু করেছে। এগুলির দাম হল ৩,৩৩৩ টাকা ও ৪,৪৪৪ টাকা। এই দুটি প্ল্যানে আপনারা সীমাহীন ডেটা এবং অতিরিক্ত ইন্টারনেটের সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের জন্য রয়েছে একাধিক অ্যাপের সাবস্ক্রিপশন।